মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ভাসানচরে রোহিঙ্গাদের প্রথম ইদ উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রথমবারের মতো নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে উৎসব মুখর পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করছে রোহিঙ্গারা।

আজ শুক্রবার (১৪ মে) ভাসানচরে দুটি জামাতে প্রায় সাড়ে ৪ হাজার রোহিঙ্গা ইদের নামাজ আদায় করে।

জানা যায়, ১ নম্বর ওয়্যার হাউজে স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৭টায় প্রথম জামাত ও সাড়ে ৮টার দিকে দ্বিতীয় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এ সময় ভাসানচরে অবস্থানরত মুসলমান রোহিঙ্গারা সম্মিলিতভাবে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে। প্রথম জামাতে রোহিঙ্গাদের সাথে পিডি ভাসানচর ও ভাসানচরের সকল কর্মকর্তাবৃন্দ ঈদের নামাজ আদায় করেন।

ভাসানচর থানার ওসি মো. মাহে আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের মাঝে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তৃতীয় জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রথম ও দ্বিতীয় জামাতেই ইদুল ফিতরের নামাজ সম্পন্ন হয়ে যায়।

ওসি আরও জানান, ঈদের নামাজের জামাত দুটি বিটিভি ও সময় টিভি সরাসরি সম্প্রচার করা হয়। পবিত্র ইদুল ফিতরের জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নেতিবাচক কোনো মন্তব্য পরিলক্ষিত হয়নি। বর্তমানে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে ১৮ হাজার ৪১৬ জন রোহিঙ্গা বসবাস করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ