শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে কাল ওআইসির বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের জেরুসালেম ও গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ইস্যুতে আগামীকাল রোববার জরুরি বৈঠকে বসছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরব নিউজের খবরে বলা হয়, সৌদি আরবের উদ্যোগে এ বৈঠক ডাকা হয়েছে। ওআইসিভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিষয়ে বক্তব্য দেবেন।

গত সোমবার শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত গাজায় ১৩৬ ফিলিস্তিনি এবং আট ইসরায়েলির মৃত্যুর খবর এসেছে। গাজায় ইসরায়েলি বিমান হামলার জবাবে হামাস যোদ্ধাদের রকেট ছোড়া অব্যাহত রয়েছে। অন্যদিকে গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে ব্যাপক বিক্ষোভ হয়। সেখানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় ফিলিস্তিনিরা। এতে অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।

এদিকে ফিলিস্তিন-ইসরায়েলের চলমান সংঘাত থামাতে আলোচনার জন্য ইসরায়েলের রাজধানী তেল আবিবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দূত হাদি আমর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ