মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসুরায় ট্রাক ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে তিন ধান কাটার শ্রমিক নিহত হয়েছে। এ সময় আরো ছয়-সাত জন শ্রমিক গুরুতর আহত হয়েছে।

শনিবার (১৫ মে) সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে রেজাউল করিম, তোসিকুল ইসলাম এবং আলাউদ্দিন হক। আহতদের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, আড্ডা থেকে নাচলে অভিমুখে আসা একটি ধান ও ধানের চারা ভর্তি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে যাওয়া একটি ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের ওপরে থাকা শ্রমিকরা ছিটকে রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ও ছয় থেকে সাতজন শ্রমিক আহত হয়। আহতদের স্থানীয়রা ও ফায়ার-সার্ভিস কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

নাচোল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ইব্রাহিম হোসেন স্থানীয়দের বরাত দিয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ