শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম

দৌলতদিয়ায় ঢাকামুখী মানুষের চাপ; মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদ শেষে রাজবাড়ীর দৌলতদিয়া দিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। তবে এসময় মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি।

রোববার (১৬ মে) সকাল থেকেই ঢাকামুখী যাত্রী ও ছোট গাড়ির চাপ দেখা যায় ফেরিঘাট এলাকায়। এদিকে গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে দৌলতদিয়া প্রান্তে আসছেন যাত্রীরা।

জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় ১৬টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। রোববার থেকে বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকায় অনেকেই ঢাকায় ফিরছেন। ফলে প্রতিটি ফেরিতে গা ঘেষাঘেষি করে পার হচ্ছেন যাত্রী ও যানবাহন।

যাত্রী আলম মিয়া জানান, তিনি পরিবার নিয়ে বাড়িতে এসেছিলেন। রোববার থেকে অফিস খোলা। তাই ঢাকায় যাচ্ছেন। অতিরিক্ত ভাড়া দিয়ে ঘাট পর্যন্ত এসেছেন মাহেন্দ্রা ও অটোরিকশায়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক ফিরোজ খান বলেন, দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। চাপ আরও বাড়বে বলে ধারণা করছি। বর্তমানে এ রুটে ১৬টি ফেরি চলাচল করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ