রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ফিলিস্তিনিদের জুলুমমুক্ত করতে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের জেরুজালেম ও গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ইস্যুতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, এখনই আমাদের একতা দেখানোর উপযুক্ত সময়। ফিলিস্তিনিদের জুলুমমুক্ত করতে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত তুরস্ক।

রোববার (১৬ মে) অরগানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) ভার্চুয়াল সভায় এ কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুত সাবুসোলু।

তিনি বলেন, গাজায় ইসরায়েলি বর্বরতায় যতজনের প্রাণহানি ঘটেছে তাদের মধ্যে অর্ধেকেই শিশু ও নারী। এবার ইসরায়েলি বাহিনী গণমাধ্যম কর্মীদের প্রাণনাশের দিকে ঝুঁকছেন।

সাবুসোলু বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এটি দায়িত্ব ফিলিস্তিনিদের রক্ষা করা। আর এক্ষেত্রে ওআইসি, জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল ও আন্তর্জাতিক অপরাধ আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ফিলিস্তিনের জেরুসালেম ও গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ইস্যুতে আজ রোববার (১৬ মে) ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংস্থাটির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

আরব নিউজের খবরে বলা হয়, সৌদি আরবের উদ্যোগে এ বৈঠক ডাকা হয়েছে। ওআইসিভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিষয়ে বক্তব্য প্রদান করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ