মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

কোয়ারেন্টিন ছাড়ার পর করোনা আক্রান্ত ভারতফেরত দম্পতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোরে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে বাড়ি ফেরা ভারতফেরত এক দম্পতির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার তাদের শরীরে করোনা শনাক্ত হয় বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

তাদের যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে।

করোনা শনাক্ত হওয়া ওই দম্পতি হলো যশোর শহরের বেজপাড়া মেইন রোড এলাকার বাসিন্দা রাজিব সাহা (৩৪) ও সুস্মিতা সাহা (২২)। এ দম্পত্তি ভারত থেকে ফেরার পর যশোর শহরের ম্যাগপাই হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন।

যশোর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর আবু মাউদ বলেন, রাজিব সাহা ও সুস্মিতা সাহা কোয়ারেন্টিন শেষে বাড়িতে যাওয়ার পর তাদের উপসর্গ প্রকাশ পায়। যে কারণে তারা রোববার ব্যক্তিগত উদ্যোগে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।

সোমবার তাদের নমুনার পিসিআর টেস্টের ফলাফলে করোনা পজেটিভ আসে। এরপর তাদের হাসপাতালের ডেডিকেটেড অ্যাম্বুলেন্সযোগে বাড়ি থেকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে।

তিনি আরো বলেন, তারা বাড়িতে ফিরে পরিবারের সদস্যসহ কারো সংস্পর্শে যাননি। ফলে দ্রুতই তাদের হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাদের দুইজনেরই শারীরিক অবস্থা ভালো আছে।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, পূর্বে সরকারের সিদ্ধান্ত ছিল ভারতফেরতদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখতে হবে। সে মোতাবেক ১৪ দিন শেষে রাজিব সাহা ও সুস্মিতা সাহা ১৩ মে ছাড়পত্র পান। তাদের কোনো পরীক্ষা করানো হয়নি। বাড়ি ফিরে অসুস্থ বোধ করায় তারা নিজেরা পরীক্ষা করান এবং তাতে করোনা শনাক্ত হয়।

তিনি আরো বলেন, সরকারের নতুন সিদ্ধান্ত ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করলেও ১৫তম দিনে বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে এবং ফলাফল নেগেটিভসাপেক্ষে ছাড়পত্র পাবেন কোয়ারেন্টিনে অবস্থানরতরা। ১৪ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। কোয়ারেন্টিনে অবস্থানরত যাদের নমুনার ফলাফল এসেছে তার সবগুলো নেগেটিভ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ