রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

পদ্মায় স্পিডবোট দুর্ঘটনা: প্রধান আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদারীপুর জেলার শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া রুটে স্পিডবোট দুর্ঘটনার ঘটনার প্রধান আসামি চালক শাহ আলমকে গ্রেফতার করেছে নৌপুলিশ। রোববার (১৬ মে) বিকেলে ঢাকা মেডিক্যালে চিকিৎসা শেষে ছাড়পত্র নেয়ার পর রাতে নৌপুলিশ তাকে গ্রেফতার করে। পরে রাতেই শিবচর থানায় তাকে সোপর্দ করেছে।

সোমবার তাকে মাদারীপুর আদালত তোলা হবে বলে জানিয়েছে শিবচরের চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ি।

নৌ পুলিশ ফাঁড়ি সূত্র আরও জানিয়েছে, স্পিডবোট দুর্ঘটনার পর গুরুতর আহত হন চালক শাহআলম। ডোপটেস্টের মাধ্যমে তার মাদক গ্রহণের বিষয়টি স্পষ্ট হলে দুর্ঘটনার পেছনে মাদকাসক্ততার সম্পৃক্ততা মেলে। ওই সময় গুরুতর আহত চালককে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১৩ দিন চিকিৎসা শেষে সুস্থ হলে গত রোববার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেন চিকিৎসক।

চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আব্দুর রাজ্জাক বলেন, মূলত প্রধান আসামি চালক শাহ আলমকে ঘটনার পরই গ্রেফতার করা হয়। তবে গুরুতর আহত থাকায় তার চিকিৎসা করানো হয়। সুস্থ হয়ে উঠলে তাকে রোববার রাতে ঢাকা থেকে এনে শিবচর থানায় সোপর্দ করা হয়। সোমবার তাকে মাদারীপুর আদালত তোলা হবে।

গত ৩ মে সকালে ঘাটে নোঙর করে রাখা বালু-বোঝাই বাল্কহেডের সঙ্গে শিমুলিয়া থেকে আসা একটি দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি ডুবে যায় এবং পরে ২৬ জনের লাশ উদ্ধার করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ