রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশ থেকে সহায়তা পাঠানো যাবে দূতাবাসের মাধ্যমে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনিদের জন্য গণঅনুদান তুলছে বাংলাদেশে অবস্থিত ফিলিস্তিন দূতাবাস। দূতাবাসের ফেসবুক পেজে রোববার (১৬ মে) এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়।

পোস্টে বলা হয়, প্রিয় ভাই ও বোনেরা, নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বিমান ও স্থলবাহিনীর চলমান মানবতাবিরোধী অপরাধ ও অত্যাচার ফিলিস্তিন রাজ্যকে ধ্বংসস্তূপে পরিণত করছে।

অনেকেই শহিদ হয়েছেন, আবার অনেকেই ‍মৃত্যুর সঙ্গে লড়ছেন।

মূল যোগাযোগের অবকাঠামো, আবাসন ভবন, স্বাস্থ্যসেবা পরিষেবাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এখনকার বিপজ্জনক সময়ে, অনেক বাংলাদেশি সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং অনেকে ফিলিস্তিনের জন্য অর্থ অনুদানে প্রবল উত্সাহ দেখিয়েছেন।

নিচের নির্দেশনা অনুসরণ করে অনুদান দিতে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

০১৭১৫৮৩৩৩৩০২- রকেট (পারসোনাল)
০১৭১৫০৮১৮৩৯-বিকাশ (পারসোনাল)
০১৭১৫০৮১৮৩৯-নগদ (পারসোনাল)

অনুদান দেয়ার পর ০১৯৮৮১৪১৪১৪ এই নম্বরে টাকার পরিমাণ ও প্রেরকের বিস্তারিত মেসেজের মাধ্যমে জানানোর অনুরোধ করা হয়েছে।

অথবা, কেউ যদি হাতে হাতে টাকা দিতে চান তাহলে তাদের রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান বাহিনীর বোমা হামলায় রোববার (১৬ মে) ভোরে আরও ৩৩ জন ফিলিস্তনি শহিদ হয়েছেন। এ নিয়ে টানা সপ্তম দিনের মতো দখলদার বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯২ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৫২ শিশু ও ৩১ নারী রয়েছে।

মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, ইসরায়েলের বর্বরতায় এ পর্যন্ত ১ হাজার ২২৫ জন আহত হয়েছেন। অন্যদিকে হামাসের  রকেট হামলায়  ১০ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ