রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

কাশিমপুর কারাগার থেকে সোনারগাঁয়ে নেওয়া হল মাওলানা মামুনুল হককে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাওলানা মামুনুল হককে ৩ দিনের রিমান্ডে কারাগার থেকে থানায় নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নেয়া হয়েছে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. দেলোয়ার জাহান জানান, সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলার ৩ দিনের রিমান্ডে তাকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।

এর আগে গত ১১ মে রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মামুনুল হকসহ ১৪ জন হেফাজত ইসলামের নেতাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মামুনুল হক হেফাজতে ইসলামের সদ্যবিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ছিলেন। সোনারগাঁ থানায় ৩০(৪)২০২১নং মামলায় তাকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। মঙ্গলবার থেকে তার ৩ দিনের রিমান্ড কার্যকর হবে।

 

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ