শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলা একাডেমির সভাপতি হলেন ড. রফিকুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষাবিদ, গবেষক ও লেখক অধ্যাপক ড. রফিকুল ইসলামকে বাংলা একাডেমির সভাপতি পদে নিয়োগ দিয়েছে সরকার। স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত গবেষক রফিকুল ইসলামকে ৩ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ড. রফিকুল ইসলাম ‘বাংলা একাডেমি আইন, ২০১৩’ এর ধারা-৬ (১) অনুযায়ী এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।

করোনায় আক্রান্ত হয়ে গত ১৪ এপ্রিল বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান মারা যাওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন রফিকুল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ