মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১৯ মে) ভোরে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। বুধবার ভোরে ঢাকাগামী একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই কভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়।

এতে মাইক্রোবাসের চালকসহ ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত অবস্থায় একজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আদম আলী জানান, ‘দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়কের ওপর থেকে সরিয়ে নেয়া হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ