মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ময়মনসিংহে মাইক্রোবাসের ধাক্কায় মাদরাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাসের ধাক্কায় আহত মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নাম এটিএম রাইসুল করীম (১৮)।

তিনি সাংবাদিক এটিএম রবিউল করিম রবির বড়ভাই কাড়াহা গ্রামের এটিএম রেজাউল করিমের পুত্র ও গাজীপুর মাদরাসাতুল মা'আরিফ আল ইসলামিয়ার নাহবেমীর জামাতের ছাত্র ছিলেন।

জানা যায়, ১২ মে বাড়ি থেকে অটোরিকশায় চড়ে সে  ফুলপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পরে পেছন থেকে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে ছিটকে পাকা সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ১৩ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অবশেষে ১৮ মে মঙ্গলবার রাত পৌনে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার চাচা  এটিএম রফিকুল করিম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার বেলা ১১টায় নিজ বাড়িতে তার নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে রাইসুলের জন্যে সকলের দোয়া চাওয়া হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ