সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলে ভারতের অস্ত্র সরবরাহ মানবতা ও মূল্যবোধের ওপর কলঙ্ক: মাহমুদ মাদানী ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে ইসলামী আন্দোলন আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের যাত্রা বাবরি মসজিদ ধ্বংস তদন্ত কমিশনের চেয়ারম্যানের মৃত্যু নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে অটোচালকের মৃত্যু, আহত সেনা সদস্য রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ

কুড়িগ্রামে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া গ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।  রবিবার ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলো অপু মিয়ার মেয়ে শেফালী, সাদ্দাম হোসেনের মেয়ে সাদিয়া, জহুরুল ইসলামের মেয়ে জেসমিন। তারা সবাই সমবয়সী এবং সবার বয়স ৫ বছর। তারা তিনজন মামাতো ফুফাতো বোন।

স্বজনরা জানায়, বাড়ির সঙ্গে লাগোয়া ডোবায় তিনজন সবার অজান্তে গোসল করতে নেমে আর উঠতে পারেনি। সেখানে গভীর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। পরে অনেকক্ষণ তাদের দেখা না পেয়ে খুঁজতে থাকে পরিবারের লোকজন। এসময় পানিতে দুজনের মরদেহ ভাসতে দেখে সাদ্দাম হোসেন। সাদ্দামের চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে তিনজনের মরদেহ উদ্ধার করে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ