বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইতিহাস বিকৃতকারীরা আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে: মির্জা আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্কধ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ইতিহাস নিজেই নিজেকে রচনা করে, জিয়াউর রহমান নিজেই একটি ইতিহাস, আর ইতিহাসকে যারা বিকৃত করার চেষ্টা করে সেই ইতিহাস বিকৃতকারীরা আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নতুন প্রজন্মের মাঝে শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেম তুলে ধরার আহবান জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘শহীদ জিয়া একটি ইনস্টিটিউট, তার ব্যক্তি জীবন, সৈনিক জীবন এবং পরবর্তীতে রাজনৈতিক জীবন থেকে দেশের সাধারণ নাগরিকের এবং আমাদের মতো রাজনীতিবিদসহ সবার শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে।

বাজেটের প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস বলেন, গত ১২ বছরের মতো এবারের বাজেটও জনবান্ধব না হয়ে আওয়ামীবান্ধব হবে। আমি এখনও বাজেট পড়িনি। তবে এটা বলতে পারি গত ১২ বছরের বাজেটগুলো ছিল আওয়ামীবান্ধব। এ বাজেট জনবান্ধব হবে না এটা নিশ্চিত থাকেন। লুটবান্ধব হবে, টাকা পাচারের বাজেট হবে।

বিদেশি প্রভুদের প্রেসক্রিপশনে দেশ চলছে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, বিদেশিদের খুশি করতেই আওয়ামী লীগ তাদের প্রেসক্রিপশনে দেশ চালাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও স্বাধীনতা ছিনতাই করেছে। দেশে পুলিশি শাসন চলছে। মানুষের ভোটের অধিকার নেই। সব মিলিয়ে আমাদের ওপর একটি দুঃশাসন চেপে বসেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ