রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ

আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে নারীদের নাম প্রকাশে নিষেধাজ্ঞা জারির বিষয়ে আগের একটি প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছেন সাংবাদিক লালা উসমানি। তিনি দাবি করেছেন, তার বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তার ওই মন্তব্য তালেবান সরকার বা দেশটির বর্তমান শাসনব্যবস্থার বিরুদ্ধে ছিল না; বরং আফগানিস্তানের কিছু এলাকায় প্রচলিত একটি সামাজিক ও সাংস্কৃতিক রীতির বিষয়ে ছিল।

লালা উসমানি জানান, আফগানিস্তানের কিছু অঞ্চলে পরিবারের নারী সদস্যদের প্রকৃত নাম প্রকাশ করতে চান না স্বজনরা। এ ক্ষেত্রে তারা নারীদের জন্য বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করেন। তার বক্তব্যের বিষয় ছিল সমাজে প্রচলিত এই রীতি, সরকারের জারি করা কোনো নির্দেশনা নয়।<