রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি

মাদরাসা খোলা, সনদের মান কার্যকরসহ হাইয়ার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: দীর্ঘ সময় বন্ধ থাকা কওমি মাদরাসা খুলে দেয়া, সরকার স্বীকৃত সনদের মান, কেন্দ্রীয় তাকমিল পরীক্ষার ফলাফল প্রকাশ,  সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা হাইয়ার জন্য স্থায়ী জমি ক্রয় ও বর্তমান অফিস স্থানান্তের জন্য নতুন ভবন দেখাসহ একগুচ্ছ সিদ্ধান্ত গৃহিত হয় আল-হাইয়াতুল উলইয়ার বৈঠক থেকে।

আজ বুধবার (১৬ জুন) সকাল ১০ টায় সংস্থার আরামবাগের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী এ বৈঠকের সভাপত্বি করেন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

জানা গেছে, সভার শুরুতে আল-হাইআতুল উলয়ার সদস্য, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি এবং মতিঝিল জামিয়া দ্বীনিয়া শামসুল উলূম পীরজঙ্গী মাজার মাদরাসার মুহতামিম মাওলানা ছফিউল্লাহ (র.) এর মাগফিরাত কামনা করা হয় এবং করোনা পরিস্থিতিতে দেশবাসীসহ বিশ্বমানবতার জন্য দু‘আ করা হয়।

এরপর সভাপতির নির্দেশক্রমে নিম্মের সিদ্ধান্তবলি গ্রহণ করা হয়।

১। হিজরীর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ: সভায় ১৪৪২ হিজরীর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয় ৩০ যিলকদ ১৪৪২ হিজরী, ১১ জুলাই ২০২১ ঈসাব্দ।

২। স্থায়ী কমিটির ৪০ নং সভার সিদ্ধান্তসমূহ সংশোধন ও অনুমোদন:
(ক) (অ) আল-হাইআতুল উলয়া কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন ও তত্ত্বাবধানের জন্য আল-হাইআতুল উলয়ার অধীন ৫ বোর্ডের ৫ (পাঁচ) জন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া থেকে ৫ জন এবং চেয়ারম্যান কর্তৃক মনোনীত ৫ (পাঁচ) জন সমন্বয়ে সর্বমোট ১৬ (পনের) জনের একটি সাব-কমিটি গঠিত হবে; এ সাব-কমিটির নাম হবে ‘বাস্তবায়ন ও সমন্বয় সাব-কমিটি’।
(আ) ‘বাস্তবায়ন ও সমন্বয় সাব-কমিটি’তে আজ আরো ২ (দুই) জনকে অন্তর্ভুক্ত করা হয়;
(ই) ৬ বোর্ড তাদের অধীন মাদরাসাগুলোতে আল-হাইআতুল উলয়া কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করবে, প্রয়োজনে ‘বাস্তবায়ন ও সমন্বয় সাব-কমিটি’ তাদের সহযোগিতা করবে।
(ঈ) ‘বাস্তবায়ন ও সমন্বয় সাব-কমিটি’র আহ্বায়ক মুহতারাম চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান সাহেব।
(খ) কওমি মাদরাসার ছাত্র ও শিক্ষকগণ প্রচলিত সর্বপ্রকার রাজনীতি থেকে মুক্ত থাকবে মর্মে সকল মাদরাসার মুহতামিমকে লিখিতভাবে অবহিত করা হবে।
(গ) ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংà