শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মাদরাসা খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর হাইয়ার আবেদনপত্র প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

মাদরাসা খোলার বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদনপত্র দিয়েছেন রাজধানীর জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুসের নেতৃত্বাধীন হাইয়াতুল উলইয়ার তিন সদস্য বিশিষ্ট টিম।

আজ (১৭ জুন) বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় আল্লামা আব্দুল কুদ্দুসের  নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে যান। স্বরাষ্ট্রমন্ত্রীর পিএসের কাছে দ্রুত সময়ের মধ্যে মাদরাসা খোলার আবেদনপত্রটি তুলে দেন হাইয়াতুল উলইয়ার তিন সদস্য বিশিষ্ট টিম। বিষয়টি বিবেচনা করে যথাসময়ে এব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে বলে মন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে। তবে মাদরাসা শিগগির খোলার ব্যাপারে মন্ত্রীর পক্ষ থেকে কোন আশ্বাস বা ইঙ্গিত দেওয়া হয়নি বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন আল্লামা আব্দুল কুদ্দুস।

স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদনপত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন রাজধানীর জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার মুহতামিমও শায়খুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি আরশাদ রাহমানী ও আযাদ দীনি এদারা বোর্ড সিলেটের মহাসচিব মাওলানা আব্দুর বছির।

প্রসঙ্গত, দীর্ঘ সময় বন্ধ থাকা কওমি মাদরাসা খুলে দেয়া, সরকার স্বীকৃত সনদের মান, কেন্দ্রীয় তাকমিল পরীক্ষার ফলাফল প্রকাশ,  সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা হাইয়ার জন্য স্থায়ী জমি ক্রয় ও বর্তমান অফিস স্থানান্তের জন্য নতুন ভবন দেখাসহ একগুচ্ছ সিদ্ধান্ত গৃহিত হয় আল-হাইয়াতুল উলইয়ার বৈঠক থেকে।

গতকাল বুধবার (১৬ জুন) সকাল ১০ টায় সংস্থার আরামবাগের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী এ বৈঠকের সভাপত্বি করেন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

জানা গেছে, গতকাল সভার শুরুতে আল-হাইআতুল উলয়ার সদস্য, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি এবং মতিঝিল জামিয়া দ্বীনিয়া শামসুল উলূম পীরজঙ্গী মাজার মাদরাসার মুহতামিম মাওলানা ছফিউল্লাহ (র.) এর মাগফিরাত কামনা করা হয় এবং করোনা পরিস্থিতিতে দেশবাসীসহ বিশ্বমানবতার জন্য দু‘আ করা হয়।

এরপর সভাপতির নির্দেশক্রমে সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো জানতে ক্লিক করুন এখানে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ