বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে দেশের যেসব এলাকায় হতে পারে বৃষ্টি  গ্রিন টি খেলে কি সত্যিই ওজন কমে? জেনে নিন আসল তথ্য জোরে কেরাত পড়তে হয়—এমন নামাযের কাযা আদায়ে কি জোরে কেরাত পড়তে হবে? এক আলেমের চোখে প্রতিভা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশগেটে ভাঙচুর ঘটনা হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ জনের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে: প্রতিমন্ত্রী নুর শুক্রবারে সোহরাওয়ার্দীতে বিশাল ইজতেমা, চলছে শেষ সময়ের প্রস্তুতি নাঙ্গলকোটে মাদরাসার বার্ষিক মাহফিলে দাওয়াহ ক্যাম্প, পুরস্কৃত মেধাবী শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবারই দায়িত্ব রয়েছে’

ছয় দিনের রিমান্ডে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব নাসির উদ্দিন মুনির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনিরকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল এ আদেশ দেন। গত সোমবার মাওলানা নাসির উদ্দিন মুনিরকে হাটহাজারী থানায় নাশকতার অভিযোগ এনে দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।

চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) এস এম হ‌ুমায়ূন কবীর জানান, হাটহাজারী থানা-পুলিশ কারাগারে থাকা মাওলানা নাসির উদ্দিন মুনিরকে একটি মামলায় দশদিনের রিমান্ডে নেওয়ার এবং আরও দুইটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিল। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। দুইটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনও মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, গত ২১ জুন বিকেলে মাওলানা নাসির উদ্দিন মুনিরকে হাটহাজারী উপজেলা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মুনির হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ