শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

এ বছরের হজযাত্রী বাছাইয়ের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব তাদের হজ পোর্টালের মাধ্যমে বিভিন্ন তথ্য পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এ বছর হজে যেতে আগ্রহী ব্যক্তিদের বাছাই করার দ্বিতীয় পর্যায়ে কাজ শুরু করেছে। শুক্রবার দ্য সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক প্রতিমন্ত্রী ড. আব্দুল-ফাত্তাহ বিন সুলেইমান মাসহাট এ বাছাই প্রক্রিয়া সম্পর্কে ব্যাখা করে বলেন, হজে যেতে আগ্রহী ব্যক্তিদের বাছাই করার প্রক্রিয়া বেশ কয়েকটি ভাগে বিভক্ত।

প্রথমে হজে যাওয়ার জন্য যেসব শর্ত দেয়া হয়েছে তা পূরণকারী সকল ব্যক্তির কাছে শুক্রবার চিঠি পাঠানো হবে। তাদেরকে সৌদি আরবের ইলেকট্রনিক হজ পোর্টালে প্রবেশ করতে বলা হবে। ওই ইলেকট্রনিক হজ পোর্টালে প্রবেশ করে তাদেরকে নিবন্ধন প্রক্রিয়ার কাজ সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, যে সকল ব্যক্তির কাছে চিঠি পাঠানো হয়েছে তাদের তখনই চূড়ান্তভাবে হজে যেতে দেয়া হবে, যখন তাদের জন্য স্থান খালি থাকবে। অর্থাৎ, করোনার কারণে এবারো খুব কম লোককে হজ করতে দেয়া হবে। স্থান খালি থাকা সাপেক্ষে অল্প সংখ্যক ব্যক্তিকে হজ করতে দেয়া হবে। সূত্র: আরব নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ