শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

দিনাজপুরে ২৪ ঘণ্টায় শনাক্ত ৫২ করোনা রোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুর সদরে আজ শনিবার লকডাউনের ১২তম দিন অতিবাহিত হচ্ছে। এ ছাড়া জেলার ফুলবাড়ী উপজেলায় লকডাউনের আজ চলছে দ্বিতীয় দিন।

দিনাজপুর জেলা সিভিল সার্জন ড. আব্দুল কুদ্দুছ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টার শেষ হিসাবে জেলায় ১৩৬টি নমুনা পরীক্ষা করে ৫২ জন রোগীর পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলা সদরেই শনাক্ত হয়েছে ৪০ জন। শনাক্তের হার ৩৮ দশমিক ২৩ শতাংশ। জেলায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১৬০ জন। বর্তমানে জেলায় মোট করোনা পজিটিভ রোগী রয়েছে এক হাজার ৭৫১ জন।

স্থানীয় সূত্র জানায়, জেলার সীমান্ত এলাকায় অনেকেই জ্বর, সর্দি, কাশি ও শরীর ব্যাথায় আক্রান্ত হচ্ছে। এসব লোকজন করোনার নমুনা পরীক্ষা না করলেও তারা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

দিনাজপুর সদরে কঠোর লকডাউনে সাতটি পয়েন্টে পুলিশ এবং আনসার সদস্যরা কঠোর নজরদারির মধ্যে তাদের সার্বিক দায়িত্ব পালন করছেন। তবে সাধারণ মানুষ খুব সকাল সকাল কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে শহরে প্রবেশ করছে। এতে করে শহরে বসবাসরত মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ