শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

এবারের হজের মনোনীতদের মেসেজ পাঠাচ্ছে সৌদি কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে এ বছর ৬০ হাজার জনকে হজের অনুমতি দিচ্ছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। কেবল সৌদি আরবের নাগরিক অথবা সে দেশে বসবাসকারী বিদেশিরাই এবার হজ করতে পারবেন।

হজের জন্য ৪১ থেকে ৫০ বছর বয়সিদের রেজিস্ট্রেশনের কাজ শেষ হয়েছে। যাদের আবেদন গ্রহণ করা হয়েছে, এখন তাদের টেক্সট মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। পাঁচ লাখ ৫৮ হাজার ২৭০ আবেদনকারীর মধ্যে থেকে বাছাই করে নির্দিষ্টসংখ্যক হজযাত্রীকে অনুমতি দেওয়া হয়েছে।

মোট হজযাত্রীর ২০ শতাংশ এ বয়সিদের টেক্সট মেসেজের মাধ্যমে তাদের হজে অংশ নেওয়ার অনুমতির কথা জানিয়ে দেওয়া হচ্ছে। এ বছর ইলেক্ট্রনিক পদ্ধতিতে হজের আবেদন বাছাই করা হয়। আবেদনের শর্ত পূরণ না হওয়ায় অনেকের হজ আবেদন বাতিল করা হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় পরে সাড়ে পাঁচ লাখ আবেদন থেকে ইলেক্ট্রনিক পদ্ধতিতে এ বছরের হজযাত্রী বাছাই করে। অন্য বয়সভিত্তিক হযযাত্রীদের রেজিস্ট্রেশন এখনও চলছে। গত শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে ৫১ থেকে ৬৫ বছর বয়সিদের রেজিস্ট্রেশন। সূত্র: আরব নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ