বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নাঙ্গলকোটে মাদরাসার বার্ষিক মাহফিলে দাওয়াহ ক্যাম্প, পুরস্কৃত মেধাবী শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবারই দায়িত্ব রয়েছে’ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৬) দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ

‘নাগরিকদের ছয় মাসের খাবার নিশ্চিত করেই শাটডাউন দেওয়ার পরিকল্পনা করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাগরিকদের ছয় মাসের খাবার নিশ্চিত করেই শাটডাউন দেওয়ার পরিকল্পনা করতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেছেন, ‘লকডাউন শেষে সরকার এখন আবার শাটডাউনের নামে নতুন খেলা শুরু করেছে। জনগণকে অন্ধকারে রাখার ষড়যন্ত্র করছে সরকার। অথচ দেশের ছয় কোটি মানুষের কর্মসংস্থান নেই। তাই আগে মানুষের ছয় মাসের খাবার নিশ্চিত করেই শাটডাউন দেওয়ার পরিকল্পনা করতে হবে।’

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সোনার বাংলা পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মীরাজুল ইসলাম আব্বাসীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 'ভোটাধিকার ও রাজনৈতিক দলভিত্তিক আনুপাতিক প্রতিনিধিত্বের সরকার গঠন' শীর্ষক এ সভার আয়োজন করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া প্রসঙ্গে মান্না বলেন, ‘শিক্ষার্থীরা এখন বিপথগামী। তারা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। অভিভাবকরা চিন্তিত। অথচ শিক্ষা প্রতিষ্ঠান খোলার নাম নেই। দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার মূলত জাতির পরবর্তী প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাদের ষড়যন্ত্রের ফলে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তাই এ মুহূর্তে বলতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন। টিকা দেওয়ার ব্যবস্থা করুন ‘

আয়োজক সংগঠনের সভাপতি আবদুন নূরের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ