বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৬) দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন

পাকিস্তান সব করবে, তালেবানদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে না: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব
(অনুবাদ)

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান স্পষ্ট বলেছেন যে, পাকিস্তান সব করবে, আফগান তালেবানদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে না।

নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এটি পুরো পাকিস্তানের দৃঢ় সিদ্ধান্ত যে, আমরা আফগান তালেবানদের বিরুদ্ধে কোনও সামরিক পদক্ষেপ নেব না। এক সময় পাকিস্তান আমেরিকা যুক্তরাষ্ট্রের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে। সে সুযোগ আর দেয়া হবে না।

তালেবানকে কাবুল দখল না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আফগান সমস্যার সমাধান রাজনৈতিক। রাজনৈতিকভাবে এর সমাধান না করলে আবারো সেখানে গৃহযুদ্ধের ঝুঁকি রয়েছে।

মার্কিন-পাক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, পাকিস্তান আমেরিকার সাথে সমান ভিত্তিতে সম্পর্ক চায়। এ জাতীয় সভ্য সম্পর্ক যেকোনো দুটি দেশের মধ্যেই থাকা উচিত। আমেরিকা সর্বদা পাকিস্তানের সহযোগিতা অপর্যাপ্ত বলে বিবেচনা করে। আমেরিকা ভেবেছিল যে এর বদলে পাকিস্তান তাদের পক্ষে কাজ করবে।

ইমরান খান বলেন, আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পরে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক এবং বাণিজ্য চায়। কেননা আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থন করে পাকিস্তানিদের জীবন ও সম্পদের ক্ষতি হয়েছে। হাজার হাজার পাকিস্তানি মারা গিয়েছে এবং দেড়শ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছিল। সূত্র- ডেইলি আজ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ