বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫)

বানাত হত্যার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত, পদত্যাগপত্র জমা দিলেন ফিলিস্তিনি শ্রমমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন কর্তৃপক্ষের কট্টর সমালোচক নিজার বানাতকে (৪৩) আটকের পর নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। বানাতকে হত্যার প্রতিবাদে ফিলিস্তিনের শ্রমমন্ত্রী নাসরি আবু জাইশ রোববার পদত্যাগপত্র জমা দিয়েছেন। খবর আরব নিউজের।

তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের জোট সরকারের শরিক দল বামপন্থি পিপলস পার্টির নেতা।

বৃহস্পতিবার রাতে পুলিশ হেফাজতে মাহমুদ আব্বাস সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত নিজারের মৃত্যু হয়। সেদিন থেকে টানা চার দিন ধরে এ অধিকারকর্মীর মৃত্যুর প্রতিবাদে রামাল্লায় বিক্ষোভ হচ্ছে।

নিজারকে বিদায় জানাতে আসা ফিলিস্তিনিরা মসজিদে ‘গদি ছাড়ো আব্বাস, গদি ছাড়ো’, ‘মানুষ এ সরকারকে চায় না’ এমন স্লোগান দিতে থাকেন।

বানাতকে বিদায় দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার কন্যা। যিনি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

বাবাকে বিদায় দেওয়ার সময় বানাতের কন্যা কান্নারত কণ্ঠে বলছিলেন— বাবা, আমায় ছেড়ে যেও না। আমি গ্র্যাজুয়েশন গাউন পরে আছি—এমনটি তোমাকে দেখাতে চেয়েছিলাম। এখন আমাকে কে খাইয়ে দেবে? কে আমাকে পড়াবে?

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় বানাতকে তার বাড়ি থেকে গ্রেফতার করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পুলিশ নিজেদের হেফাজতে নেয়। গ্রেফতারের কিছুক্ষণ পরই তার মৃত্যুর খবর জানায় ফিলিস্তিন কর্তৃপক্ষ।

চিকিৎসক সামীর জারৌর প্রাথমিক ময়নাতদন্তের ওপর ভিত্তি করে বলেন, বানাতের শরীরজুড়ে আঘাতের চিহ্ন ছিল।

বৃহস্পতিবার রামাল্লাভিত্তিক মানবাধিকার সম্পর্কিত স্বাধীন কমিশন এক সংবাদ সম্মেলনে ময়নাতদন্তের এ রিপোর্ট প্রকাশ করে।

চিকিৎসক সামীর বলেন, বানাতের মাথার, ঘাড়ে ও কাঁধে আঘাত ছিল। পাশাপাশি পাঁজর ভেঙে গেছে। ফুসফুসে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল তার। এর অর্থ হলো— ভুক্তভোগী গুরুতর কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যাননি।

এদিকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতেয়াহ বিষয়টি তদন্ত করে দেখার জন্য আইনমন্ত্রী মোহাম্মদ শালালদেহের নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কিন্তু কর্তৃপক্ষের তদন্ত কমিটির ওপর আস্থা রাখতে পারছেন না ফিলিস্তিনিরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ