শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মগবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আহতদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান তিনি।

সোমবার এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, রাজধানীর মগবাজারে বিস্ফোরণে অন্তত ৬ জনের প্রাণহানি ও অনেক মানুষের আহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। বর্তমান সরকারের শাসনামলে রাজধানীর বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড, বিভিন্ন ধরণের বিস্ফোরণে মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সরকার ও সিটি করপোরেশন এসবের পুনরাবৃত্তি রোধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং সবসময় উদাসীন থেকেছে।

তিনি বলেন, সব অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনার পর সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হলেও সব তদন্তই ঢাকাবাসীকে হতাশ করেছে। এসব মর্মস্পর্শী ঘটনা থেকে শিক্ষা নিয়ে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের উদাসীনতায় একের পর এক দুর্ঘটনায় অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে। মানুষ সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হচ্ছে। জনগণের জান-মাল রক্ষা করতে সরকারের এই ব্যর্থতা ও উদাসীনতা জনজীবনকে চরম বিপন্ন ও দিশেহারা করে তুলেছে।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের প্রয়োজনীয় দিক নির্দেশনার অভাবে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ও সংস্থা এসব দুর্ঘটনা প্রতিরোধে কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। এজন্য এ ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা রোধে সরকারের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্নের উদ্রেক করেছে। রোববার মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের কারণ উন্মোচনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

ফখরুল বলেন, মগবাজারে বিস্ফোণের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণেরও দাবি করেন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ