মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

কওমি মাদরাসা নিয়ন্ত্রণের চেষ্টা মেনে নেওয়া হবে না: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কওমি মাদ্রাসার স্বকীয়তার ওপর হাত দেওয়া থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, কওমি মাদরাসার স্বকীয়তা বিলীন করে সরকারের নিয়ন্ত্রণের চেষ্টা করা হলে তা কোনওভাবেই মেনে নেয়া হবে না।আজ মঙ্গলবার (২৯ জুন) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে চরমোনাই পীর বলেন, দারুল উলূম দেওবন্দের মূলনীতির ভিত্তিতে পরিচালিত কওমি মাদ্রাসার ওপর হাত দেওয়া থেকে সরকারকে বিরত থাকতে হবে। কওমি মাদ্রাসাগুলো সরকারি অনুদান ছাড়া জনগণের সাহায্য-সহযোগিতায় চলে আসছে।

কাজেই সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে তা সরকারের জন্য বুমেরাং হবে। দেশের শীর্ষ ওলামায়ে কেরামের দাবি দারুল উলূম দেওবন্দের নীতিমালা মেনে কেবল সনদের স্বীকৃতির জন্য আন্দোলন করা হয়েছিল। সরকারও সেই শর্ত মেনেই দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান মর্যাদা দিয়েছে। এখন কওমি মাদ্রাসার স্বকীয়তা বিলীন করে সরকারের নিয়ন্ত্রণের চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।

চরমোনাই পীর কওমি মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে খুলে দেওয়ার দাবিও জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ