শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্টকে ১৫ মাসের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ১৫ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ বছর দুর্নীতির মামলায় আদালতের নির্দেশ অমান্য করায় এ দণ্ড দেন দেশটির সাংবিধানিক আদালত।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৯ বছর তিনি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালনকালে এক দুর্নীতির মামলায় তদন্তে হাজির না হওয়ায় আদালতের আদেশ অমান্য করেন।
মঙ্গলবার (২৯ জুন) সেই দায়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়।

দেশটির ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শিশি খামপেপে জানান, জুমা আদালত অবমাননার দায়ে অপরাধী। আগামী পাঁচ দিনের মধ্যে তাকে পুলিশের কাছে ধরা দিতে হবে। যদি ধরা না দেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে।

জুমার মামলার তদন্তকারী উপপ্রধান বিচারপতি রেমন্ড জোনডো জানান, গত ফেব্রুয়ারিতে তদন্তের জন্য তলব করা হলে হাজির হননি জুমা। তিনি ব্যক্তিগত প্রতিহিংসার কারণে মামলা হয়েছে বলে দাবি জানিয়েছেন। সেজন্য আদালত অবমাননার দায়েই তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০০৯ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন জ্যাকব জুমা। ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি সে দায়িত্ব পালন করেছেন। ক্ষমতায় থাকাকালীন ঘুষসহ দুর্নীতির অভিযোগে জর্জরিত হয়ে পড়েন তিনি ও তার সরকার।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ