মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

মিথেন গ্যাসের উপস্থিতিতেই মগবাজারের বিস্ফোরণ: তদন্ত কমিটির ধারণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মগবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনাটি মিথেন গ্যাসের উপস্থিতিতেই ঘটেছে বলে ধারণা পুলিশের সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির।

তদন্ত কমিটির প্রধান ও পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান মঙ্গলবার ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তের প্রথম দিনে সাংবাদিকদের এ কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, ‘গ্যাস ডিটেক্টর মেশিন দিয়ে পরীক্ষা করে ঘটনাস্থলের ১২-১৩ শতাংশ মিথেন গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। মিথেন গ্যাসের উপস্থিতিতেই বিস্ফোরণ ঘটেছে বলে আমাদের ধারণা। তবে, বর্তমানে গ্যাসের উৎপত্তিস্থল খোঁজে রয়েছে পুলিশের গঠিত এই তদন্ত কমিটি। এ ব্যাপারে আরও বিস্তারিত জানানো হবে।’

গত রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় ভবন বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ৩৯ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে, ১৭ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, দুজন হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে, তিনজন আদ-দ্বীন হাসপাতালেসহ মোট ৬৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ