মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

হেলে পড়েছে মগবাজারে বিস্ফোরণস্থলের পাশের একটি ভবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মগবাজারে বিস্ফোরণস্থলের পাশের আরেকটি দোতলা ভবন হেলে পড়েছে। হেলে পড়া ভবনটিকে বিপদজনক ঘোষণা করে ভেতর থেকে লোকজনকে সরে যেতে বলা হয়েছে।

মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিস্ফোরণস্থলের পূর্ব পাশের দোতলা ভবনটি হেলে পড়েছে বলে জানিয়েছে কারিগরি কমিটি। চোখে দেখেও বোঝা যায় ভবনটি একটি বিদ্যুতের পিলারের উপর হেলে রয়েছে। ভবনটিকে বিপদজনক ঘোষণা করে ভেতর থেকে লোকজনকে সরে যেতে বলা হয়েছে।

তিনি জানিয়েছেন, বিকেলের মধ্যেই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা ভবনটিকে ঘিরে ভ্রাম্যমাণ নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হবে। একই সঙ্গে বিপদজনক ব্যানার টাঙ্গিয়ে দেওয়া হবে।

কারিগরি কমিটির প্রতিবেদন অনুযায়ী, এর মালিককে ভবনটি ভেঙে ফেলতে বলা হবে।

বিস্ফোরণে হতাহতের ঘটনায় ‘অবহেলার’ অভিযোগ এনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা হয়েছে। মঙ্গলবার সকালে রমনা থানার এসআই রেজাউল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান জানান।

এদিকে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় মগবাজারের ওয়্যারলেস গেট সংলগ্ন দুর্ঘটনাকবলিত ৩তলা ভবনের ধ্বংসাবশেষ অপসারণ করে ভরবনটির সিকিউরিটি গার্ড মো. হারুনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবারের ভয়াবহ ওই বিস্ফোরণে নিহত বেড়ে আটজন হলো। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। চিকিৎসাধীন আটজনের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ