শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আগামীকাল থেকে ফের প্রথম ডোজের টিকা কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারা দেশে চীনের সিনোফার্ম টিকা দেওয়া শুরু হবে। দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালসহ টিকা কেন্দ্রগুলোতে দেওয়া হবে সিনোফার্মের টিকা। আর ফাইজারের টিকা রাজধানীর সাতটি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দেওয়া হবে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে অংশ নিয়ে এ তথ্য জানান ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।

ডা. শামসুল হক বলেন, কাল বৃহস্পতিবার (১ জুলাই) দেশব্যাপী সিনোফার্মের টিকা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। দেশের সব মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেস হাসপাতাল এবং সৈয়দপুর সদর হাসপাতালে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে। ঢাকা শহরের মধ্যে আমরা আগে ৪৮টি কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু করেছিলাম, কিন্তু এই মুহূর্তে আটটি কেন্দ্র বাদ দিয়ে ৪০টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চালু করব।

তিনি আরো জানান, সিনোফার্মের টিকা অগ্রাধিকার তালিকায় যারা রয়েছেন তাদেরকে দেওয়া হবে। এদের মধ্যে রয়েছে মেডিক্যাল, নার্সিং শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীরা। এছাড়া যারা এর আগে রেজিস্ট্রেশন করেও টিকা নিতে পারেননি তারাও সিনোফার্মের টিকা নিতে পারবেন। প্রবাসীরাও সিনোফার্মের টিকা নিয়ে বিদেশ যেতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ