বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫)

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বিশ্ব শক্তিধর পাঁচ দেশের সঙ্গে যখন ইরানের ধারাবাহিক সংলাপ চলছে অ্যান্তোনিও গুতেরেস তখন এ আহ্বান জানালেন। ২০১৮ সালের মে মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে এটি নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক প্রতিবেদনে জাতিসংঘের মহাসচিব বলেছেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার বা শিথিল করা হোক।

গুতেরেস তার চিঠিতে বলেছেন, আমি যুক্তরাষ্ট্রের পরমাণু সমঝোতায় বর্ণিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের প্রতি এই সমঝোতার প্রতিশ্রুতিতে পরিপূর্ণভাবে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।

জাতিসংঘ মহাসচিব বলেন, আমি বিশ্বাস করি ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ অবস্থা নিশ্চিত করার জন্য পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা।

ইরান বলছে, পরমাণু সমঝোতা আবার চালু করতে হলে আমেরিকাকে তেহরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। কিন্তু আমেরিকা দাবি করছে, ইরানকে আগে পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। এই মতপার্থক্য নিরসন করতেই মূলত ভিয়েনা সংলাপ চলছে। গত সপ্তাহে এই সংলাপের ষষ্ঠ দফা আলোচনা শেষ হয়েছে। দু’পক্ষ প্রত্যাশা করেছেশিগগিরই আরেক দফা আলোচনা শুরু হবে বলে।

-এটি