শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

‘ঈদুল আজহা উপলক্ষ্যে’ সয়াবিন তেলের দাম লিটারপ্রতি কমছে ৪ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশে সয়াবিন তেলের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। মাঝে কয়েক দফায় দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা।

এবার ঈদুল আজহা এবং করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রতি লিটারে ৪ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হবে।

ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের দাম ৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

সংগঠনের সচিব মো. নূরুল ইসলাম মোল্লার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বিষয়টি জানানো হয়।

ভোজ্যতেলের দাম কমানোর বিষয়ে সংগঠনটি জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহা, করোনাভাইরাস পরিস্থিতি এবং ভোক্তার ক্রয়ক্ষমতা বিবেচনা করে সয়াবিন, পাম ও অন্যান্য ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয়েছে।

৪ টাকা কমার পর এক লিটার সয়াবিন তেল কিনতে লাগবে ১৪৯ টাকা। খোলা কিনলে দাম পড়বে ১২৫ টাকা।

এর আগে ২৭ মে সয়াবিন তেলের দাম এক লাফে ৯ টাকা বাড়ানো হয়েছিল। তাতে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪৪ টাকা থেকে বেড়ে ১৫৩ টাকা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ