বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫)

করোনার এই অবসর কাটুক জীবন গঠনের কাজে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আবদুল্লাহ ।।

আমাদের জীবনে বিভিন্ন রকমের পরিস্থিতি আসে। সকল পরিস্থিতি সবসময় আমাদের কাছে বাঞ্ছিত হয় না। কবির ভাষায়, ‘নদীতে বাতাস সবসময় মাঝিমাল্লার ইচ্ছার অনুকূলে প্রবাহিত হয় না।’ বিপরীত দিকেও প্রবাহিত হয়। তবুও মাঝিকে দাঁড় টেনে যেতে হয়। গন্তব্যে পৌঁছার চেষ্টায় নিয়োজিত থাকতে হয়। আমাদের জীবন-নদীতেও কখনো অনুকূল বাতাস বয়, কখনো প্রতিকূল। চারপাশের পরিস্থিতি কখনো বাঞ্ছিত ও প্রীতিকর হয়, কখনো অবাঞ্ছিত, অপ্রীতিকর। মুমিনের কর্তব্য, সর্বাবস্থায় লক্ষ্য-উদ্দেশ্য স্মরণ রেখে গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। এতেই কল্যাণ।

সমগ্র মানবতার মহান শিক্ষক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী দারুণ সান্ত্বনার-বাণীই না আমাদের শুনিয়েছেন। তিনি বলেন-

عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ، إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ، وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلّا لِلْمُؤْمِنِ، إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ، فَكَانَ خَيْرًا لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ، صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ

ঈমানদারের অবস্থা কী অপূর্ব! তার সবকিছুই তার জন্য কল্যাণের। আর এ শুধু মুমিনেরই বৈশিষ্ট্য। যদি সে সুখ-সচ্ছলতা পায় তাহলে শোকর করে, ফলে তা তার জন্যে কল্যাণের হয়। আর যদি দুঃখ-অনটনের শিকার হয় তাহলে সবর করে, ফলে তা-ও তার জন্য কল্যাণের হয়। -সহীহ মুসলিম, হাদীস ৬৪

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র হাদীস যেমন আমাদের জন্য পরম সান্ত¡নার বাণী তেমনি তা জীবনের বিচিত্র পরিস্থিতির মূল্যায়ন ও করণীয় সম্পর্কে পরম নির্দেশনা-বাণীও।

পরিস্থিতি-মূল্যায়নের মানদণ্ড কিন্তু তা বাঞ্ছিত বা অবাঞ্ছিত হওয়া নয়। কারণ সব মানুষের জীবনই উভয় ধরনের পরিস্থিতি দিয়ে ঘেরা। এ থেকে কারো নিস্তার নেই। পরিস্থিতি-মূল্যায়নের মানদণ্ড হচ্ছে, তা কি শোকরের পরিস্থিতি, না সবরের- তা চিন্তা করা। শোকরের হলে আল্লাহর শোকরগোযারি করতে হবে। আর সবরের হলে সবর অবলম্বন করতে হবে। মনে রাখতে হবে, পরিস্থিতি বাঞ্ছিত হোক আর অবাঞ্ছিত তা ভালো কি মন্দ, তা নির্ধারিত হবে আমার নিজের কর্মের দ্বারা। কাজেই পরিস্থিতির দিকে নয়, দৃষ্টি দিতে হবে নিজ কর্মের দ্বারা পরিস্থিতিকে কীভাবে কাজে লাগানো যায় সেই দিকে।

এখন সাধারণভাবে সবাই যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, অর্থাৎ বিশ্বব্যাপী করোনা-ভাইরাসের বিস্তারের কারণে সব অঙ্গনে একটি স্থবিরতা ও কর্মহীনতার পরিস্থিতি- এক্ষেত্রেও উপরের মূলনীতি প্রযোজ্য।

নিঃসন্দেহে তা একটি বিপদ। এই বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে রোনাজারি করা, তও