বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫)

ড. আবদুর রাজ্জাকের মৃত্যুতে আল্লামা তাকি উসমানি ও মাওলানা ফজলুর রহমানের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

পাকিস্তানের প্রসিদ্ধ আলেম, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের শুরা সদস্য ও বিন্নুরী টাউন মাদরাসার মুহতামিম মাওলানা ড. আব্দুর রাজ্জাক সিকান্দারের ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন পাকিস্তানের সাবেক বিচারপতি আল্লামা তাকি উসমানি ও জমিয়তের প্রেসিডেন্ট মাওলানা ফজলুর রহমান।

টুইটারে দেয়া এক ক্ষুদে বার্তায় আল্লামা তাকি উসমানি বলেন, আল্লামা ড. আবদুর রাজ্জাকের মৃত্যুতে দেশ ও জাতির অনেক বড় ক্ষতি সাধিত হয়েছে। আল্লাহ তায়ালা তাকে আলা মাকাম দান করুন। তার খেদমত শুধু দেশের মানুষের জন্যই নয়, গোটা মুসলিম বিশ্বের জন্য অনেক উপকারী ও প্রশংসার দাবিদার। আল্লাহ তাকে জান্নাত দান করুন আমিন।

বাঘি টিভিতে দেওয়া এক বিবৃতিতে জমিয়ত নেতা মাওলানা ফজলুর রহমান বলেছেন, ডা. আবদুল রাজ্জাক সিকান্দারের মৃত্যু পাকিস্তান ও বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের জন্য বড় ক্ষতি। বার্তায় মাওলানা ফজলুর রহমান আরো বলেন, বিশ্বজুড়ে জমিয়তের আন্দোলনের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং যোগাযোগ ছিল।

তিনি ছিলেন পাকিস্তানের মাদরাসা, ধর্মীয় দল এবং আমাদের সকলের জন্য একটি ছায়াময় গাছ। ১৯৯০ এর প্রফেসন অফ প্রফেসডুড ওয়ার্ল্ড কাউন্সিলের প্ল্যাটফর্ম থেকে তিনি খতমে নবুয়াতের ডাক দেন। তিনি সর্বদা দীনের কাজে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তিনি হাজার হাজার মাদরাসার অভিভাবক ছিলেন। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে একজন প্রেমময় ও যত্নশীল বন্ধু আর পরামর্শদাতা হারিয়েছি। তিনি বলেছিলেন।
অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে কুরআন ও হাদীসের বিজ্ঞানের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন তিনি। আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম দান করুন।

এর আগে আজ বুধবার (৩০জুন) তিনি ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে শুধু পাকিস্তান নয় সারা বিশ্বের বিজ্ঞজন শোক জ্ঞাপন করছেন। শোক জ্ঞাপন করেছেন বাংলাদেশ বেফাকের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান, জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের মুহতামিম শিব্বির আহমদ রশীদসহ আরো অনেকেই।

-এটি