মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

পর্যটন খাতে প্রাণ ফেরাতে বিনামূল্যে ৫ লাখ পর্যটন ভিসা দেবে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে পর্যুদস্ত পর্যটন খাতের প্রাণ ফিরিয়ে আনতে পাঁচ লাখ বিদেশিকে বিনামূল্যে টুরিস্ট ভিসা দেবে ভারত।

দেশটির ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভিসা কার্যক্রম শুরু হলে প্রথম পাঁচ লাখ দেওয়া হবে বিনামূল্যে। একজন একবারই এই সুবিধা নিতে পারবেন।

সরকার স্বীকৃত ট্রাভেল এজেন্টরা ১০ লাখ ও টুর গাইডরা এক লাখ পর্যন্ত রুপি ঋণ নিতে পারবে। এতে তাদের কোনো ঝামেলায় পড়তে হবে না।

সোমবার (২৮ জুন) ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নয়াদিল্লিতে সাংবাদিকদের জানান, এই সুবিধা ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত অথবা পাঁচ লাখ ভিসা দেওয়া পূর্ণ হওয়া পর্যন্ত চলবে।

দেশটির সরকারি অনুমিত হিসাব অনুযায়ী, ২০১৯ সালে এক কোটি ৯৩ হাজার বিদেশি ভারতে বেড়াতে গেছেন এবং তারা প্রায় ৩০ দশমিক ৯৮ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছেন বিনোদন ও ব্যবসায়িক কার্যক্রমে। পর্যটকেরা গড়ে ২১ দিন ভারতে অবস্থান করেছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ