বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫)

লকডাউনে বাস্তবায়নে কতদিন মাঠে থাকবে সেনাবাহিনী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নামবে সেনাবাহিনী।

সরকারের এমন সিদ্ধান্ত ঘোষণার পর বুধবার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “করোনাভাইরাসের বিস্তাররোধে আরোপিত বিধি-নিষেধ বাস্তবায়নের জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় ১-৭ জুলাই পর্যন্ত সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।”

জেলা ম্যাজিস্ট্রেটরা স্থানীয়ভাবে সেনা মোতায়েনের বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত বছর দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর লকডাউন দেওয়া হলে তখনও সেনা মোতায়েন হয়েছিল।

মাঝে পরিস্থিতির উন্নতিতে বিধি-নিষেধ শিথিল হলেও সংক্রমণ ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার।

এই সময়ে সব অফিস-আদালত বন্ধ থাকছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলে শাস্তি হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এসব বিধি-নিষেধ মানানোর ক্ষেত্রে বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে সশস্ত্র বাহিনীর সদস্যরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ