বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫)

হজের জন্য প্রস্তুত করা হচ্ছে পবিত্র কাবা শরিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মসজিদুল হারাম এবং মসজিদে নববির মহাপরিচালক ঘোষণা করেছেন, আসন্ন হজ পালনের জন্য আগামীকাল (৩০শে জুন) পবিত্র কাবার পর্দার কিছু অংশ পরিবর্তন করা হবে।

এ বছরের হজ অনুষ্ঠান সুষ্ঠুভাবে পাণের জন্য পবিত্র কাবা প্রস্তুত করা হচ্ছে। মসজিদুল হারাম ও মসজিদে নববির মহাপরিচালক বুধবার পবিত্র কাবাঘরের পর্দার নীচের অংশটি প্রায় তিন মিটারের উপরে তুলবেন। উপরের অংশ চারদিকে দুই মিটার প্রশস্ত সুতির কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে। এই কাজটি প্রতি বছর হজের পূর্বে করা হয়।

উল্লেখ্য, এই বছর সৌদি আরব শুধুমাত্র সেদেশের নাগরিক এবং সেদেশে বসবাসকারী অন্যান্য দেশের নাগরিকদের হজ পালনের অনুমতি দিয়েছে।

সৌদি সরকারের এমন সিদ্ধান্তের ফলে বহু ইসলামী দেশের তীব্র সমালোচনা করেছে। সমালোচকরা যুক্তি দেখিয়েছেন যে, সৌদি আরব অন্যান্য মুসলিম দেশের হাজিদের হজ থেকে বঞ্চিত করার পরিবর্তে সকল মুসলমানের জন্য স্যানিটারি ব্যবস্থা নিয়ে হজে অনুমতি দিতে পারতো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ