শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কানাডায় তীব্র দাবদাহে মৃত্যু বেড়ে ২৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় তীব্র দাবদাহে তিন দিনে মারা গেছেন ২৩০ জনের বেশি। যাদের বেশির ভাগই বয়স্ক।

মঙ্গলবার (২৯ জুন) দেশটির ইতিহাসে সর্বোচ্চ ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান।

তীব্র গরমে পুড়ছে কানাডা। দাবদাহ থেকে বাঁচতে সমুদ্র সৈকতে জড়ো হচ্ছেন সাধারণ মানুষ। কেউ আবার একটু স্বস্তি পেতে ঠাঁই নিয়েছেন গাছের নিচে। তীব্র গরমে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। দাবদাহের কারণে তিন দিনে মারা গেছেন দুই শতাধিক। এদের বেশি ভাগই বয়স্ক। গরমের তীব্রতায় অসহনীয় দুর্ভোগে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।

প্রবাসীরা বলছেন, এ ধরনের গরম তারা কখনোই অনুভব করেনি। গরমে বাইরে অবস্থান করা কঠিন হয়ে পড়েছে।

মঙ্গলবার লায়টন শহরে দেশটির ইতিহাসে সর্বোচ্চ ৪৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে, সোমবার একই শহরে সর্বোচ্চ ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

স্থানীয়রা বলছেন, এত গরম যে সব সময় সাথে পানি নিয়ে থাকতে হচ্ছে। কিচ্ছু করা যাচ্ছে না। আমর জীবনে এমন গরম আগে কখনো অনুভব করিনি। সাধারণত জুন মাসে একটু গরম থাকে। কিন্তু এত গরম হবে ভাবতেও পারিনি। মনে হচ্ছে জুলাই এবং আগস্টেও এই গরম সহ্য করতে হবে।

পরিস্থিতির অবনতি হওয়ায় ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। আগামী কয়েকদিন কানাডায় এমন দাবদাহ বিরাজ করবে বলে পূর্বাভাস দিয়েছেন দেশটির আবহাওয়া দফতর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ