মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো ভারতীয় ভিসা সেন্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই সকাল ছয়টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। এ পরিপ্রেক্ষিতে ভারতীয় হাইকমিশন সারা দেশে তাদের ভিসা সেন্টারগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

জানা যায়, বুধবার (৩০ জুন) ঢাকার ভারতীয় হাইকমিশন তাদের ভেরিফাইড ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের (বিধিনিষেধ) পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ১ জুলাই থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি ভ্রমণের আবেদনসমূহ লকডাউনের সময়ও বিবেচিত হবে।

জরুরি ভ্রমণ, বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত ভ্রমণের জন্য যেকোনো তথ্য জানতে info@ivacbd.com- এই ঠিকানায় ইমেইল করে এবং ০৯৬১২৩৩৩৬৬৬ ও ০৯৬১৪৩৩৩৬৬৬- এ দুটি নম্বরে ফোনে যোগাযোগের অনুরোধ করেছে হাইকমিশন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ