বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫)

বিদেশগামী কর্মীদের টিকার নিবন্ধন শুক্রবার থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদেশগামী কর্মীরা করোনার টিকা পেতে শুক্রবার থেকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) নিবন্ধন করতে পারবেন। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত ৪২ জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে, ৯ টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (ব্রাহ্মণবাড়িয়া, লক্ষীপুর, মাদারীপুর, মেহেরপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট টিটিসি) এবং মেরিন টেকনোলজি ইনস্টিটিউটে সশরীরে গিয়ে নিবন্ধন করতে পারবেন।

জেলা কার্যালয়ের তালিকা www.bmet.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে নিবন্ধনের সুবিধা রয়েছে। সেজন্য ‘আমি প্রবাসী’ অ্যাপে নিবন্ধন করতে হবে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব কর্মীর বিএমইটি'র ডাটাবেজে নিবন্ধন নেই কিংবা স্মার্টকার্ডও নেই তাদের বৈধ পাসপোর্ট নিয়ে বিএমইটি'র ডাটাবেজে নিবন্ধন করতে হবে। তবে ১ জানুয়ারি ২০২১ হতে নিবন্ধিত কর্মীদের নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই।

বিএমইটির ডাটাবেজে নিবন্ধিত কর্মীরা সুরক্ষা অ্যাপ বা www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে টিকার নিবন্ধন করতে পারবেন।

সুরক্ষা অ্যাপে নিবন্ধন সফল হলে মোবাইলে ম্যাসেজের মাধ্যমে টিকার কেন্দ্র ও তারিখ জানানো হবে। ম্যাসেজ না পাওয়া পর্যন্ত মন্ত্রণালয়, বিএমইটি বা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে জমায়েত হয়ে টিকা পাওয়ার সুযোগ নেই। তাই কর্মীদের ম্যাসেজ না পাওয়া পর্যন্ত কোথাও ভিড় না করা অনুরোধ জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

-এএ