বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫)

ময়মনসিংহে 'কঠোর লকডাউন' বাস্তবায়নে মাঠে জেলা প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহ কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক লকডাউনের চিত্র পরিদর্শন করেন। তিনি শহরের বিভিন্ন জায়গায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার টিমের সাথে কথা বলেন এবং দিক নির্দেশনা প্রদান করেন।

আজ শহরের টাউনহল মোড়, গাঙ্গিনারপার, স্টেশন রোড, ব্রীজ মোড়, চরপাড়া, মাসকান্দ, বাইপাস মোড়সহ বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী। কারণ ছাড়া বাহিরে বের হওয়াদের জরিমানা আদায় করতে দেখা গেছে।

লকডাউনের প্রথম দিনে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের ২১০টি মামলা এবং ১,৬২,৬৯০ টাকা জরিমানা আদায় করা হয়।

No description available.

এ সময় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মুহা. আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ (ডিবি) ওসি মুহা. শাহ কামাল আকন্দসহ ময়মনসিংহ ট্রাফিক বিভাগের পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

-এএ