শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

আজ দেশে আসছে সিনোফার্ম ও মডার্নার ৪৫ লাখ ডোজ ভ্যাকসিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্র ও চীন থেকে আজ শুক্রবার (২ জুলাই) রাতে এবং আগামীকাল শনিবার আসছে মোট ৪৫ লাখ ডোজ টিকা। এর মধ্যে আজ রাতে আসবে চীনের সিনোফার্মের কাছ থেকে বাংলাদেশ সরকারের কেনা দেড় কোটি ডোজের প্রথম লটের ২০ লাখ ডোজ আর কোভ্যাক্স থেকে বিনা মূল্যে দেওয়া মডার্নার ১২ লাখ ডোজ। আগামীকাল আসবে মডার্নার আরো ১৩ লাখ ডোজ।

যদিও গত বুধবার বেইজিংয়ের টিকার সেন্ট্রাল স্টোর থেকে সিনোফার্মের ওই টিকা সেখানকার বিমানবন্দরে পাঠানো হয়েছিল। তবে সেখানে বাকি প্রক্রিয়া শেষ হতে কিছুটা দেরি হওয়ায় গতকাল বৃহস্পতিবার তা ঢাকায় পাঠাতে পারেনি বলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সূত্র জানিয়েছে।

গতকাল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে জানান, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে আমেরিকা থেকে বিশেষ ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার ১২ লাখ ডোজ টিকা আসবে এবং শনিবার সকালে মডার্নার বাকি ১৩ লাখ ডোজ আসবে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিজে বিমানবন্দরে উপস্থিত হয়ে ওই টিকা গ্রহণ করবেন।

-কেএল

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ