বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫)

জম্মুতে ড্রোন হামলা নিয়ে ভারতের অভিযোগের কড়া জবাব পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু বিমানবন্দরে সম্প্রতি যে ড্রোন হামলা হয়েছে, তাতে পাকিস্তান জড়িত বলে দিল্লি যে অভিযোগ করেছে, তা প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে ভারতের এ ধরনের ভিত্তিহীন অভিযোগ দায়িত্বজ্ঞানহীন কাজ বলে অভিহিত করা হয়।

এর আগে ভারতের স্বরাষ্ট্র থেকে পাঠানো এক বিবৃতিতে ওই হামলার জন্য পাকিস্তানই দায়ী বলে ইঙ্গিত করা হয়।

উল্লেখ্য, গত শনিবার রাতে জম্মু বিমানবন্দরে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি ড্রোন হামলা হয়।

শনিবার স্থানীয় সময় রাত ১টা ৩৭ মিনিটে প্রথম হামলা এবং ১টা ৪৩ মিনিটে দ্বিতীয় ড্রোন হামলাটি হয়।

ভারতীয় বিমানবাহিনীর ওই ঘাঁটিটি পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে অবস্থিত। এ কারণে ভারত এ হামলায় পাকিস্তান জড়িত বলে সন্দেহ করছে।

ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে এটিই প্রথম ড্রোন হামলা বলে মনে করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখছে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ)। বিস্ফোরণে আইএএফের দুই সদস্য আহত হয়েছেন, তবে তাদের আঘাত তেমন গুরুতর নয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ