শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ট্রাম্পের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান দ্যা ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ গঠন করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প অর্গানাইজেশন এবং এর প্রধান অর্থনৈতিক কর্মকর্তা অ্যালেন ওয়াইসেলবার্গের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন নিউ ইয়র্কের ম্যানহাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। বৃহস্পতিবার সকালে ম্যানহ্যাটানের একটি আদালতে আত্মসমর্পণ করেন অ্যালেন ওয়াইসেলবার্গ।

ট্রাম্পের প্রতিষ্ঠানে ৫০ বছরেরও বেশি সময় ধরে কর্মরত তিনি। অভিযোগে প্রসিকিউটররা বলেন, ট্রাম্প অর্গানাইজেশনের একটি স্কিমের মাধ্যমে কর্মীদের ফাঁকি দিতে সহায়তা করা হয়। এই স্কিমে প্রতিষ্ঠানটির পক্ষ থেকেই কর্মীদের বাড়ি ভাড়া, তেল-গ্যাস ও বিদ্যুৎ বিল, পার্কিং ফি, বাচ্চাদের স্কুলের বেতনসহ নানা খরচ দেয়া হত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ