মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

নিয়ন্ত্রণ হারিয়ে ৬০০ মিটার গভীর খাদে ভারতীয় সেনাবাহিনীর ট্রাক, নিহত ৪ জওয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে ভারতের গ্যাংটকে সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে যাওয়ায় দেশটির চার জওয়ানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার এ ঘটনা ঘটে।  খবর জি নিউজের।

খবরে বলা হয়, সেনাবাহিনীর একটি ট্রাকে ছয় জওয়ান গ্যাংটকের দিকে যাচ্ছিলেন।  এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ৬০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী, বিআরও এবং পুলিশের উদ্ধারকারী দল।

আহতদের উদ্ধার করে শিলিগুড়ির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহতদের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তা পিটিআইকে বলেন, কুমাওন রেজিমেন্টের ছয় জওয়ান গ্যাংটক যাচ্ছিলেন।  পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ৬০০ মিটার গভীর খাদে পড়ে যায়।  এতে ঘটনাস্থলেই চালক ও দুই জওয়ানের মৃত্যু হয়। অপরজনের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ