বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫)

বিদেশগামী-বিদেশফেরতদের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট চলবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার সংক্রমণ রোধে কঠোর লকডাউন চলছে দেশে। এই সময়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বন্ধ রয়েছে। তবে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের জন্য অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার (১ জুলাই) বেবিচক এক বিজ্ঞপ্তিতে বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীদের জন্য দেশের এয়ারলাইনসগুলোকে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়।

বিজ্ঞপ্তিতে বেবিচক বলছে, বিমান বাংলাদেশ, নভো এয়ার ও ইউএস-বাংলা—এই তিন এয়ারলাইনস কর্তৃপক্ষ বিদেশগামী যাত্রী, যাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট আছে, তাদের অভ্যন্তরীণ গন্তব্যগুলোতে যাতায়াত করতে পারবেন।

এ ক্ষেত্রে যাত্রার সময় বোর্ডিংয়ের আগেই এয়ারলাইনস কর্তৃপক্ষগুলোর কাছে যাত্রীদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট বা প্রমাণপত্র দেখাতে হবে।

সরকারি নির্দেশনা এবং আন্তর্জাতিক গন্তব্যগুলোতে যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে বেবিচক অভ্যন্তরীণ গন্তব্যগুলোতে বিমান চলাচলের এই অনুমতি দিয়েছে।

বিদেশগামীদের জন্য ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে এয়ারলাইনসগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, আন্তর্জাতিক গন্তব্যগুলোর যাত্রীদের জন্য চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার থেকে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করবে বিমান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ