বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫)

মাহমুদ আব্বাসের পদত্যাগ দাবিতে রাজপথে ফিলিস্তিনিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এবার মাহমুদ আব্বাস সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছে ফিলিস্তিনিরা।  গত প্রায় ছয় দিন ধরে রাজপথে বিক্ষোভ-মিছিল করছে তারা। তবে এবার ইসরাইলের বিরুদ্ধে নয়। নিজ দেশের সরকারের পদত্যাগের দাবিতে।

বিক্ষোভকারী ফিলিস্তিনিদের দাবি, ফিলিস্তিনে ইসরাইলের সহায়ক শক্তি হয়ে উঠেছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সরকার। ফিলিস্তিনি কর্তৃপক্ষ (প্যালেস্টিনিয়ান অথোরিটি বা পিএ) নামে একদিকে ইসরাইলি সেটেলারদের দখলদারিতে সহযোগিতা করছে।

অপরদিকে নিজ নাগরিকদের ওপরই চালাচ্ছে ধরপাকড় ও দমন-পীড়ন। শুধু তাই নয়, বিরোধী নেতাদের পুলিশ হেফাজতে নিয়ে হত্যা করছে। নিজ দেশের প্রশাসনের এ অত্যাচার-নির্যাতনে ক্ষুব্ধ ফিলিস্তিনিরা। সেই ক্ষোভের প্রকাশ ঘটছে রাজপথে। উত্তাল হয়ে উঠেছে অধিকৃত পশ্চিম তীর থেকে শুরু করে রামাল্লা, পূর্ব জেরুজালেম ও অবরুদ্ধ গাজা উপত্যকা পর্যন্ত। লাখো কণ্ঠে স্লোগান উঠছে ‘স্টেপ ডাউন, আব্বাস' তথা ‘মাহমুদ আব্বাস সরকার, এই মুহূর্তে গদি ছাড়'।

ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে গড়ে ওঠে ইসরাইল। দেশটির এই দখলদারি আজও অব্যাহত রয়েছে। বাধা দিলেই চলে নির্মম নির্যাতন-নিপীড়ন। ফিলিস্তিনের পশ্চিম তীরে এই ইসরাইলি নীতিই বাস্তবায়ন করে চলেছে মাহমুদ আব্বাসের সরকার ফিলিস্তিনি কতর্ৃপক্ষ। শাসন-শোষণ, ধরপাকড় থেকে শুরু করে রাজনৈতিক হত্যাকাণ্ড সবই করছে। আব্বাস সরকারের এই স্বেচ্ছাচারের বিরুদ্ধে এবার রুখে দঁাড়িয়েছে সাধারণ ফিলিস্তিনিরা। সর্বশেষ সরকারের নিরাপত্তা হেফাজতে নিজার বানাত নামে এক বিরোধী নেতারমৃত্যুর পরই নতুন করে বিক্ষোভ শুরু হয়।

বানাতকে হত্যার প্রতিবাদে ফিলিস্তিনের শ্রমমন্ত্রী নাসরি আবু জাইশ রোববার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের জোট সরকারের শরিক দল বামপন্থি পিপলস পার্টির নেতা। খবর আরব নিউজের। আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পুলিশ হেফাজতে মাহমুদ আব্বাস সরকারের কট্টর সমালোচক হিসাবে পরিচিত নিজারেরমৃত্যু হয়। মাহমুদ আব্বাসের সরকারের নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি মারা যান। নিহত নিজার বানাতের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, আটকের পর ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর দুই ডজন সদস্য বানাতকে লাঠি ও ধাতব রড দিয়ে মাথায় আঘাত করাসহ নির্যাতন করেন। পরে কয়েক ঘণ্টার মধ্যেই বানাতেরমৃত্যুর কথা জানতে পারেন তারা।

মৃত্যুর পর থেকে টানা পাà¦