শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

মিরপুরে লকডাউন দেখতে বের হওয়ায় আজও আটক ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের জারি করা বিধি-নিষেধ অমান্য করে অকারণে ঘর থেকে বের হওয়ায় রাজধানীর মিরপুরে ৩০ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে তাদের আটক করা হয়। এর আগে, গতকাল লকডাউনের প্রথম দিনে অকারণে ঘোরাঘুরি করায় মিরপুর থেকে শতাধিক ব্যক্তিকে আটক করেছিল পুলিশ।

শুক্রবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, শাহ আলী, পল্লবী, কাফরুল থানাসহ অন্যান্য এলাকা থেকে ৩০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় বের হওয়ায় মিরপুরের বিভিন্ন এলাকা থেকে ৩০ জনকে আটক করেছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ