বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫)

বিনামূল্যে অক্সিজেন সেবা দেবে সাকিব আল হাসানের ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। দেখা দিয়েছে অক্সিজেন সংকট। এই সংকটকালে এবার এগিয়ে এসেছে সাকিব আল হাসানের সংগঠন। সাকিব আল হাসান ফাউন্ডেশন ও মাস্তুল মিলে বিনামূল্যে অক্সিজেন, দাফন ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে।

শুক্রবার (২ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে এ তথ্য জানিয়েছে তারা।

ফেসবুকে সাকিব আল হাসান ফাউন্ডেশনের পেজ থেকে লেখা হয়েছে, জরুরী ভিত্তিতে বিনামূল্যে অক্সিজেন সেবা, দাফন সেবা ও এ্যাম্বুলেন্স সেবা পেতে কল করুন। 018 333 44 074, কেউ অক্সিজেন, অ্যাম্বুলেন্স ও দাফন সেবা থেকে বাদ যাবে না।

তারা আরও লিখেছে, আপনার একটি শেয়ারে একজন মানুষের জীবন বাঁচতে পারে। নম্বরটি সংগ্রহে রাখুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। সাকিব আল ফাউন্ডেশন এবং মাস্তুল ফাউন্ডেশন যৌথভাবে লাশ দাফন, অক্সিজেন সার্ভিস ও এ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে আসছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ