শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

রাস্তা আঁটকে পুলিশ ও সহকারী প্রকৌশলীর বাকবিতণ্ডা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মিরপুরে রাস্তা আঁটকে পুলিশ ও সহকারী প্রকৌশলীর মাঝে বাকবিতণ্ডা হয়েছে। পুলিশ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহকারী প্রকৌশলীর নাম আমিনুল ইসলামের মোটরসাইকেল আটকে দিলে এ বাকবিতণ্ডা হয় বলে স্থানীয়দের সূত্রে জানা গেছে। বাকবিতণ্ডার পর একটি পিকআপ দিয়ে সড়ক আটকে দেন ওই সহকারী প্রকৌশলী। ঘটনাটি ঘটেছে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় শনিবার সকাল ১১টায়।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকাল ১১টায় প্রকৌশলী আমিনুল মোটসাইকেলে এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পুলিশের চেকপোস্ট অতিক্রম করছিলেন। এ সময় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট নিশীত হেলমেট না থাকায় ওই দু’জনকে মোটরসাইকেল থামাতে বলেন এবং তাদের কাছে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। কাগজপত্র না থাকায় এ নিয়ে প্রকৌশলী আমিনুলের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা চলতে থাকে।

এভাবে প্রায় আধাঘণ্টা বাকবিতণ্ডা চলে। ঘটনাটি উৎসুক জনতার নজরে পড়লে সবাই জড়ো হয়। একপর্যায়ে পুলিশ মোটরসাইকেল আটক করে তাদের হেফাজতে নেয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, কিছুক্ষণ পর ওই সহকারী প্রকৌশলী সিটি করপোরেশনের বড় একটি পিকআপ নিয়ে আসেন। তিনি ১০ নম্বর গোলচত্বরের পশ্চিম পাশের পুরো রাস্তা পিকআপ দিয়ে আটকিয়ে দেন। এতে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ রাস্তা বন্ধ করার কারণ জানতে চাইলে ওই প্রকৌশলী বলেন- সড়ক সংস্কার করব। এভাবে কিছু সময় উভয়পক্ষের বাকবিতণ্ডা চলে।

এ বিষয়ে পল্লবী জোনের এসি ইলিয়াস হোসেন বলেন, মোটরসাইকেলের কাগজপত্র ঠিক আছে তবে হেলমেট না থাকায় মামলা দেওয়া হয়েছে। রাস্তা বন্ধ করার কারণ জানতে চাইলে এসি বলেন, রাস্তা ঠিক করবে তাই।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ